চৌদ্দগ্রামে পাওয়া গেছে অজ্ঞাত মহীলার লাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ষাট বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ আগষ্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের জানান, লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

0/কমেন্ট করুন