চৌদ্দগ্রাম টাইমস: কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে রোববার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মাহফুজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন পাটোয়ারী, আরিফুর রহমান টিপু, থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিনসহ পুলিশের এসআই ও কনস্টেবলবৃন্দ। র্যালী শেষে থানা প্রাঙ্গন নিজ হাতে পরিস্কার করেন পুলিশ অফিসারবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন