
চৌদ্দগ্রাম টাইমস: কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন আবদুল মান্নান মজুমদার (৩৮) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মৃত ডা. মোখলেছুর রহমানের ছেলে। দুই দিনেও তার সন্ধান না পাওয়ায় স্ত্রী শেফালী বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, আবদুল মান্নান সোমবার (২২ জুলাই) সকালে ছয় লাখ টাকা উত্তোলনের জন্য চৌদ্দগ্রাম বাজারস্থ ন্যাশনাল ব্যাংকের উদ্দেশ্যে যায়। সন্ধ্যা পর্যন্ত তিনি আর বাড়ি ফিরেননি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আবদুল মান্নান নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৬৯) করা হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৭৬৬৫৫৬৬৭৭, ০১৮১৯১৬২৫৭৭ যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন