শেষ মুহুর্তে যা করছেন খামারীরা

পবিত্র ঈদ-উল-আযহার আর মাত্র ৬ দিন বাকি। শুরু হয়েছে ঈদ উপলক্ষে গরু বাজারে পশু বিকিকিনি। খামারীরা তাদের পালিত গরু ইতোমধ্যে হাট-বাজারে তুলতে শুরু করেছে। বাজারে তোলার আগ মুহুর্ত পর্যন্ত গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারীরা।


গৃহস্থরা বছর জুড়ে গরু-ছাগল সহ পশু পালন করলেও ঈদের ৩-৬ মাস পূর্ব হইতে খামার ভিত্তিক পশু পালন শুরু করে থাকে। আর ঈদ উপলক্ষ্যে যারা পশুর বিশেষ যতœ নেওয়া শুরু করে সেটাই খামার ভিত্তিক পশু পালনে গণনা করে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়।
ঈদ পূর্ববর্তী ৩-৬ মাস বাণিজ্যিক ভিত্তিত্বে গবাদী পশু পালনে নেওয়া হয় বাড়তি পরিচর্যা। পশুর প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও পরিচ্ছনতায় নিয়োজিত হয় খামারীরা। ঈদের এখন মাত্র কয়েকদিন বাকি, তাই এখন প্রতিটি খামারী তাদের পালিত পশুর খাবার ও চিকিৎসার পাশাপাশি নিয়মিত গোসল করাতেও দেখা যায়। পশুর শরীরে চকচকে ভাব আনতে মানুষের কেশের মত পশুর গায়েও শ্যাম্পু মেখে গোসল করাতে দেখা গেছে।
খামারীদের প্রস্তুত করা গবাদি পশু আগামী ৫ দিনের মধ্যে জেলার ২৮৫টি হাটে এই বিক্রি হবে। ভারতীয় বা মিয়নমার থেকে অবৈধ পথে বাংলাদেশ গরু প্রবেশ করতে না পারলে বেশ লাভবান হবেন এ জেলার খামারীরা।
জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৭টি উপজেলায় প্রায় ৩৩ হাজার খামারী রয়েছে। যাদের কেউ বছর জুড়ে এক বা একাধিক পশু পালন করেন আবার কেউ বা বাণিজ্যিক ভিত্তিত্বে ঈদ মৌসুমে ওই খামার করে করে পশু পালন করেন।
আর ওই সব খামারে প্রায় ২ লাখ ৬০ হাজার পশু রয়েছে। যা পবিত্র ঈদ-উল-আযহার জন্য প্রস্তুত করা হয়েছে। ওইসব গবাদি পশু ইতোমধ্যে জেলার বিভিন্ন হাট বাজারে তুলতে শুরু করেছে খামারীরা।
এছাড়া জেলার ১৭টি উপজেলার মধ্যে সব চেয়ে বেশি খামারী রয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলায়। ২০২ বর্গ কিলোমিটার আয়তন ও ৫ লক্ষাধিক জনসংখ্যা অর্ধ্যুষিত চান্দিনা উপজেলায় ৫ হাজার ৬১০টি ছোট-বড় খামার রয়েছে। ওই সব খামারে কেউ সখের বসে আবার কেউবা বাণিজ্যিক ভিত্তিত্বে প্রায় ১৪ হাজার ৬১৪টি পশু পালন করেছে। এর মধ্যে ৯হাজার ৩০৪টি ষাঁড়, ২ হাজার ৩৮৩টি বলদ, ১ হাজার ৪৬০টি গাভী, ১ হাজার ৩৯৯টি ছাগল এবং ৬৮টি ভেড়া রয়েছে।
চান্দিনার বড় খামারী ও পৌর কাউন্সিলর আব্দুর রব। তিনি প্রতি বছরই বাণিজ্যিক ভিত্তিত্বে গরু ও মহিষ পালন করে আসছে। তবে ঈদের ৩-৬ মাস পর্যন্ত ব্যাপক হারে খামারে গরু উঠান এবং সেগুলোর পরিচর্যা করেন। এ বছর তার খামারে ১২৫টি গরু রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭ লাখ টাকা মূল্যে এবং সর্ব নি¤œ ১ লাখ টাকা মূল্যে গরু রয়েছে।
তিনি জানান, কোরবানীকে সামনে রেখে বাণিজ্যিক ভিত্তিত্বে গরু পালন একটি লাভ জনক ব্যবসা। তবে এ বছর বাজারে প্রচুর পরিমাণ ভারতীয় গরু রয়েছে। টেকনাথ বর্ডার দিয়ে মিয়ানমার থেকেও বাংলাদেশে গরু আসছে। এভাবে গরু আসতে থাকলে কোন খামারী উঠে দাঁড়াতে পারবে না। খামার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হলে ভারতীয় ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ করতে হবে। সে লক্ষ্যে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশেও নজরদারী বাড়িয়েছে প্রশাসন। বড় হাট গুলোতে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে টিম কাজ করবে। তারা রোগাক্রান্ত গরু শনাক্তে ক্রেতাকে সহযোগিতা করবে।

0/কমেন্ট করুন